দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটটি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৮৬ জন। এ নিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৩ জনে।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬১২ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৯৯৬ জন।
এ সময়ের মধ্যে মোট ৫৫ হাজার ৭০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫২ হাজার ৫০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৯০ জন। ফলে নিশ্চিত ও সন্দেহজনক হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩ জনে।
আরও পড়ুন:








