আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানিয়েছেন, আগামী ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।
শনিবার (৩০ মে) মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে প্রতিবেদন দিতে পারছি না। আরও তিন দিন সময় দিয়েছি কমিটিকে, ৩ জুন দেওয়া হবে প্রতিবেদন।, কারণ, সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া যায়নি, তাই আজ দেওয়া হচ্ছে না। তাদের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।
তিনি বলেন, এক মায়ের অনুরোধে দুই ঘণ্টা বন্ধ ছিল এসি এবং সেটা রাত ২টা থেকে ৪টা পর্যন্ত, এ সময় কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। প্রতিবেদনের আলোকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।
তদন্তকারীরা হাসপাতালের সব বিষয় নিয়ে তদন্ত করছে, সবকিছুই বের হয়ে আসবে বলেও আশ্বস্ত করেন সরদার মো. সাখাওয়াত হোসেন।,
এর আগে, বুধবার (২৭ মে)। সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যু হয়। নবজাতকদের বয়স এক থেকে তিন দিন। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন:








