বুধবার

১৩ মে, ২০২৬ ৩০ বৈশাখ, ১৪৩৩

হামে আরও ৮ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৬১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ১৭:৪০

শেয়ার

হামে আরও ৮ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৬১৫
ছবি সংগৃহীত

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৬১৫ জন।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে দুইজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১২৬ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও এক হাজার ৪৮৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ের মধ্যে মোট সাত হাজার ১৫০ জনের হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়সীমায় হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৩৮ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।



banner close
banner close