বুধবার

১৩ মে, ২০২৬ ৩০ বৈশাখ, ১৪৩৩

৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ১২:০৮

শেয়ার

৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন
ছবি সংগৃহীত

বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচিতে সহায়তার লক্ষ্য এবং এর ইপিআই কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার সহযোগী হিসেবে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন (Sinovac Foundation) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ WHO Pre-Qualified পোলিও ভ্যাকসিন (Sabin Strain) অনুদান হিসেবে দিয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে এ পোলিও ভ্যাকসিনের ডোজ হস্তান্তর করা হয়েছে।,

বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভ্যাকসিনের নাম: Poliomyelitis Vaccine (Vero Cell, Inactivated Sabin strains) (sIPV)। ভ্যাকসিনের সংখ্যা বা সর্বমোট ডোজ: ৩,৮০,০০০ (৭৬,০০০ ভায়াল)।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন গ্রহণ করেন।

এ সময় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।,



banner close
banner close