রবিবার

২৩ আগস্ট, ২০২৬ ৭ ভাদ্র, ১৪৩৩

হামে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৬৮৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬ ২১:১৫

শেয়ার

হামে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৬৮৫
ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৮৫ জন। বৃহস্পতিবার ২ এপ্রিল সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন চার শিশুসহ চলতি বছর হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৪২ জনে। এর মধ্যে মার্চ মাসেই ৩২ শিশুর মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকার পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগ জানায়, হাম একটি অত্যন্ত সংক্রামক বায়ুবাহিত রোগ, যা দ্রুত বিস্তার লাভ করে। আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া এবং মস্তিষ্কের সংক্রমণজনিত জটিলতা দেখা দিতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় না আসা বা টিকা গ্রহণে ঘাটতি থাকা শিশুদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।



banner close
banner close