মঙ্গলবার

৩১ মার্চ, ২০২৬ ১৭ চৈত্র, ১৪৩২

সিরাজগঞ্জে দুই দিনে ১৩ শিশুর হাম শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬ ১৭:০৬

শেয়ার

সিরাজগঞ্জে দুই দিনে ১৩ শিশুর হাম শনাক্ত
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জে দুইদিনে ১৩ জন শিশুর দেহে হাম রোগ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, বাকি ৪ জন হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানিয়েছেন, ২৯ মার্চ থেকে হাম রোগী গণনা শুরু করা হয়। আক্রান্ত শিশুদের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে মনসুর আলী মেডিকেল কলেজে ৩ জন এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানিয়েছেন, সিরাজগঞ্জে হাম আক্রান্ত শিশুদের মধ্যে এখনও পর্যন্ত কেউ মারা যায়নি। তবে ২৮ মার্চ শাহজাদপুরের এক শিশু ঢাকায় হাম আক্রান্ত হয়ে মারা গেছেন।



banner close
banner close