ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মশার উপদ্রব কমাতে কার্যকর ভূমিকা রাখার জন্য মাঠপর্যায়ের কর্মীদের পুরস্কারের ঘোষণা দিয়েছেন।
সোমবার গুলশান নগর ভবনে স্বাস্থ্য বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী সমন্বিত বাহক ব্যবস্থাপনা (আইভিএম) এবং মৌলিক কীট নিয়ন্ত্রণ কৌশল বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের সাফল্য অনেকাংশে মাঠপর্যায়ের কর্মীদের ওপর নির্ভর করছে এবং যারা ভালো পারফরম্যান্স দেখাবে, তাদের সিটি করপোরেশন পুরস্কৃত করবে।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী উল্লেখ করেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মশক নিয়ন্ত্রণ কৌশল এবং বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারে দক্ষতা অর্জন করতে পারবেন। কীটতত্ত্ববিদ কবিরুল বাশার জানান, কমিটমেন্ট, কোলাবোরেশন এবং কো-অপারেশন বাস্তবায়ন করলে কার্যকরভাবে মশক নিয়ন্ত্রণ সম্ভব।
প্রশিক্ষণে ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ এবং প্রতিটি ওয়ার্ডের মশক সুপারভাইজারসহ মোট ৮২ জন অংশগ্রহণ করেছেন। দুই দিনব্যাপী প্রশিক্ষণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং কীটতত্ত্ববিদরা ব্যবহারিক ও তাত্ত্বিক শিক্ষা প্রদান করেন।
আরও পড়ুন:








