বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে বাড়ছে পাইলস বা অর্শ রোগের প্রকোপ। চিকিৎসকদের মতে, মলদ্বারের ভেতরে বা বাইরে ফোলা শিরা থেকে সৃষ্টি হওয়া এই সমস্যায় মলত্যাগের সময় ব্যথা, অস্বস্তি ও রক্তপাত দেখা দিতে পারে। তবে সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে অনেকাংশেই এ সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, কিছু খাবার নিয়মিত খাওয়ার কারণে পাইলসের উপসর্গ আরও তীব্র হয়ে ওঠে।
যেসব খাবার এড়িয়ে চলা উচিত:
মশলাদার খাবার:
অতিরিক্ত ঝাল ও মশলাযুক্ত খাবার হজমে সমস্যা সৃষ্টি করে। এতে মলদ্বারে জ্বালাপোড়া, চুলকানি ও প্রদাহ বাড়তে পারে।
ভাজা ও ফাস্টফুড:
ডিপ ফ্রাইড খাবারে ফাইবার কম থাকায় কোষ্ঠকাঠিন্য বাড়ে। ফলে পাইলসের ব্যথা ও অস্বস্তি আরও তীব্র হয়।
চা ও কফি:
অতিরিক্ত ক্যাফেইন শরীরে পানিশূন্যতা তৈরি করে, যা মল শক্ত করে দেয় এবং সমস্যাকে জটিল করে তোলে।
চিনিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার:
বিস্কুট, কেক, সফট ড্রিংকসসহ প্রক্রিয়াজাত খাবারে অতিরিক্ত চিনি ও ফ্যাট থাকে, যা হজমে বাধা দেয় এবং প্রদাহ বাড়ায়।
লাল মাংস ও প্রক্রিয়াজাত আমিষ:
এ ধরনের খাবারে ফাইবার কম এবং হজম ধীরগতির হওয়ায় কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়ে।
যা খাওয়া উপকারী:
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পাইলস নিয়ন্ত্রণে রাখতে উচ্চ ফাইবারসমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, ফলমূল, ডাল ও ওটস নিয়মিত খাওয়া উচিত। পাশাপাশি পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত ব্যায়ামও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুন:








