মঙ্গলবার

৭ এপ্রিল, ২০২৬ ২৪ চৈত্র, ১৪৩২

চট্টগ্রামে ইন্টার্ন ডাক্তাররা অংশ নিলেন ক্যারিয়ার ডিজাইন প্রোগ্রামে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ২২:১০

শেয়ার

চট্টগ্রামে ইন্টার্ন ডাক্তাররা অংশ নিলেন ক্যারিয়ার ডিজাইন প্রোগ্রামে
ছবি: সংগৃহীত

নতুন প্রজন্মের চিকিৎসকদের পেশাগত দিকনির্দেশনা, ক্যারিয়ার পরিকল্পনা ও নৈতিক চিকিৎসা চর্চা সম্পর্কে সচেতন করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ইন্টার্ন ডাক্টরস রিসেপশন–ক্যারিয়ার ডিজাইন প্রোগ্রাম। এতে চট্টগ্রামের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের সাত শতাধিক ইন্টার্ন ডাক্তার অংশগ্রহণ করেন।

সোমবার রাতে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন চিকিৎসকদের জন্য ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন, মেডিকেল এথিকস এবং দায়িত্বশীল চিকিৎসা চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ন্যাশনাল ডাক্টর্স ফোরাম (এনডিএফ) চট্টগ্রাম শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মাহবুবুল ইসলাম মজুমদার বলেন, একজন ভালো চিকিৎসক হতে হলে শুধু চিকিৎসা দক্ষতাই যথেষ্ট নয়; নৈতিকতা, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গি সমানভাবে জরুরি। ইন্টার্নশিপই একজন চিকিৎসকের প্রকৃত পেশাগত যাত্রার সূচনা।

প্রধান বক্তা এনডিএফ কেন্দীয় শাখার সহ সভাপতি ও ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সাজেদ আব্দুল খালেক ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ক্যারিয়ার অনেক দূর এগিয়ে নেয়া সম্ভব। নবীন চিকিৎসকদের নিজেদের আগ্রহ, দক্ষতা ও দেশের প্রয়োজন বিবেচনায় নিয়ে পরিকল্পনা করা উচিত।

এনডিএফ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ন্যাশনাল ডক্টর্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট ডা. একেএম ফজলুল হক, প্রফেসর ড. এএমএম এহতেশামুল হক, প্রফেসর ড. মো. সেলিম, প্রফেসর ড. এএসএম জাহেদ এবং ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী।



banner close
banner close