বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১১:৫৬

শেয়ার

আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তিনদিনের মধ্যে ডাউনলোড করতে হবে। আগামী ১৯ থেকে ২১ অক্টোবরের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা। শুক্রবার অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।



banner close
banner close