শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ১ কার্তিক, ১৪৩৩

একদিনে ডেঙ্গু আক্রান্ত ১৬৫ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ১৯:০০

শেয়ার

একদিনে ডেঙ্গু আক্রান্ত ১৬৫ জন
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (একদিনে) হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৫ জন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৪ জন রোগী রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৫৪১ জন