শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ৩০ আশ্বিন, ১৪৩৩

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিন জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫ ১৭:২২

শেয়ার

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিন জনের মৃত্যু
প্রতীকী ছবি।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬২ জন, খুলনা বিভাগে ১৪, ময়মনসিংহ বিভাগে ৬ ও রাজশাহী বিভাগে ৪১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ২১ হাজার ৭৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।