শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ৩০ আশ্বিন, ১৪৩৩

সারা দেশে ২৪ ঘন্টায় ১৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৫ ১৯:২৪

শেয়ার

সারা দেশে ২৪ ঘন্টায় ১৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত
প্রতীকী ছবি।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় সারা দেশে ১৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৮৬ জন আক্রান্ত বরিশাল বিভাগে। তবে এই সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, ঢাকা বিভাগে ১৭, ঢাকা উত্তর সিটিতে ১৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০, রাজশাহী বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ৩ জন রয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ১১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ২১৪ জন।