শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ৩০ আশ্বিন, ১৪৩৩

দেশে ২৪ ঘন্টায় ২৪৪ জনের ডেঙ্গু শনাক্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৫ ১৯:৫৭

শেয়ার

দেশে ২৪ ঘন্টায় ২৪৪ জনের ডেঙ্গু শনাক্ত
প্রতীকী ছবি।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৪ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৮ জন আক্রান্ত বরিশাল বিভাগে।

বিগত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, ঢাকা বিভাগে ২৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন এবং রাজশাহী বিভাগে ২৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারাদেশে ২০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৬৯৮ জন।