শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ৩০ আশ্বিন, ১৪৩৩

ডেঙ্গুতে এবছরে সর্বোচ্চ মৃত্যু আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৫ ১৮:১৭

শেয়ার

ডেঙ্গুতে এবছরে সর্বোচ্চ মৃত্যু আজ
ছবি:সংগ্রহীত

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এটি এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু।

এই সময়ে নতুন করে আরও ১৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের সংখ্যা সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। প্রায় ১২৪ জন আক্রান্ত হয়েছেন শুধু বরিশাল বিভাগে।

শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।