শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ৩০ আশ্বিন, ১৪৩৩

দেশে ২৪ ঘণ্টায় ৩ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুন, ২০২৫ ১৮:০৯

শেয়ার

দেশে ২৪ ঘণ্টায় ৩ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় চারজনকে পরীক্ষা করে তিনজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৪২ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ছয়জন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জনে দাড়িয়েছে।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭৫ শতাংশ।