সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৯ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
হরমুজে ইরানের সামরিক ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভিযান চলবে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েনের ঘোষণা ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি: সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম বরিশালে বৃদ্ধ হত্যা: পুলিশের উপস্থিতিতে হামলা ঠেকাতে ব্যর্থ সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারিতে ২৫ শতাংশ কমেছে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রামেক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোগীরা শুনতে পাবেন ধর্মীয় বাণী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মে, ২০২৫ ১১:৪০

শেয়ার

রামেক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোগীরা শুনতে পাবেন ধর্মীয় বাণী
ছবি: সংগৃহীত

এখন থেকে নিবির পর্যবেক্ষণ কেন্দ্র, আইসিইউতে ধর্মীয় বাণী শুনতে পাবেন মুমূর্ষু রোগীরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এমন উদ্যেগ নিয়েছে। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোগী নিজ ধর্মের বাণী শুনতে পাবে।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রামেক হাসপাতালে রয়েছে ৪০ শয্যার আইসিইউ। রোগীর স্বজনদের দীর্ঘ দিনের অনুরোধ ছিল যে চিকিৎসাধীন মানুষ যে ধর্মের তাকে সেই ধর্মীয় বাণী শোনানোর। মুসলিম হলে পবিত্র কোরআন মাজিদ, হিন্দু ধর্মালম্বীদের জন্য গীতা এবং খ্রিস্টান ধর্মালম্বীদের জন্য বাইবেল শোনানোর ব্যবস্থাও নেয়া হয়েছে।

হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘২০১১ সালে রামেক হাসপাতালে আইসিইউ চালু করা হয়। চালুর পর থেকে অনেক রোগীর স্বজনরা তাকে অনুরোধ করেন তাদের প্রিয়জনের মৃত্যুর সময় যেনো নিজ ধর্মের বানী শোনানো হয়। নানান কারণে এতদিন এটা বাস্তবায়ন করা যায়নি। তবে একজন ব্যক্তির দেয়া অনুদানে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন মৃতপ্রায় রোগীকে নিজ ধর্মীয় বাণী হেডফোনের মাধ্যমে শোনার ব্যবস্থা করা হয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে একজন রোগীর স্বজন জানান, ‘আমার বাবা গত তিনদিন থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। আমরা সবসময় আল্লাহকে ডাকছি। সন্ধ্যায় হাসপাতালে এসে শুনলাম রোগীর স্বজনদের চাহিদা অনুযায়ী ধর্মীয় বাণী শোনানো হবে। এটা নিঃসন্দেহে ভালো উদ্যাগ।

এ বিষয়ে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘আইসিইউতে থাকা বেশিরভাগ রোগী সংকটপন্ন। তাদের মধ্যে যাদের ভগ্য খুবই ভালো তারা জীবন নিয়ে ফিরে আসে। এই সময়টায় রোগীর জন্য সবকিছুর উর্ধ্বে সৃষ্টিকর্তা। সেই সময় সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া রোগী ও তাদের স্বজনদের আর কিছু থাকে না।’



আরও পড়ুন:

banner close
banner close