রবিবার

২২ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের সংক্ষিপ্ত মিছিল, শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি জামিনে মুক্তি পেয়ে, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা ঘুষের অভিযোগে এসআই আলমগীর হোসেন প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্ত মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজে জ্বালানি খালাস কাতারের জলসীমায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, পরিবারকে সহায়তা দেবে সরকার: রেল প্রতিমন্ত্রী

দেশে ১৮ জনের করোনা পরীক্ষায় ৬ জন শনাক্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ মে, ২০২৫ ১৯:৪২

শেয়ার

দেশে ১৮ জনের করোনা পরীক্ষায় ৬ জন শনাক্ত
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ জন করোনা পরীক্ষা করেছেন। এর মধ্যে ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুরু থেকে আজ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৬৬৪ জনে।

এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়নি কেউ। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৪৯ জনে অপরিবর্তিত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ১৮ জনের নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৬ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুই দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যায়।



আরও পড়ুন:

banner close
banner close