রবিবার

২২ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

৫০০ শয্যার হচ্ছে জাতীয় চক্ষু হাসপাতাল, ব্যয় ৪২০ কোটি টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে, ২০২৫ ১৫:০৩

শেয়ার

৫০০ শয্যার হচ্ছে জাতীয় চক্ষু হাসপাতাল, ব্যয় ৪২০ কোটি টাকা
ছবি: সংগৃহীত

‘জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের উর্ধ্বমুখী সম্প্রসারণসহ ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পে ৪২০ কোটি টাকা ব্যয় করবে সরকার। এ ব্যয় চেয়ে পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জানুয়ারি ২০২৬ হতে জুন ২০২৮ মেয়াদে বাস্তবায়নের জন্য প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

২০০৭ সালে যাত্রা শুরু করে হাসপাতালটি। তখন প্রতিদিন ১৫০-২০০ জন রোগী ভর্তির পাশাপাশি দৈনিক আউটডোরে রোগী হত ৪৫০-৫০০জন। চিকিৎসক সংখ্যা ছিল ১৪০ জন ও নার্স ২৪০জন।



আরও পড়ুন:

banner close
banner close