ছবি: বাংলা এডিশন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দড়িকালীনগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করার প্রস্তুতিকালে ২৬ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি দল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।
এ সময় ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নূর-মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করে।
আটক ব্যক্তিরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:







