মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
গাজীপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভের একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে দুই মহাসড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ। সকাল ১০টা পর্যন্ত অবরোধ চলছিল।…