মাদারীপুরের টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে আসা যাত্রী ও চালকেরা।
রবিবার (২৯ নভেম্বর) ভোররাত ৪টার দিকে টেকেরহাট এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন তাঁরা। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন অবরোধকারীরা।
দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান, নিয়ন্ত্রণে ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনী
অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন আটকা পড়েছে। গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহনের চালকেরা বিপাকে পড়েছেন।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। তারা অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। তবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবরোধকারীদের অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় তারা। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে ফিরে যান।
এতে মহাসড়কে অবরোধ অব্যাহত থাকে এবং বন্ধ থাকে যান চলাচল।
আরও পড়ুন:







