ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পৌর শাখার সহ-সভাপতি ইশতিয়াক আহম্মদ ইশানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শনিবার (২৮ নভেম্বর) রাত ২:৩০ মিনিটের দিকে শহরের ট্যাংকেরপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইশতিয়াক আহম্মদ ইশান ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি শহরের ট্যাংকেরপাড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ইদ্রিস মিয়া এবং মায়ের নাম নাজমুল নাহার।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্ত ও আইনগত কার্যক্রমের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, ইশতিয়াক আহম্মদ ইশানকে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, গভীর রাতে ছাত্রলীগ নেতার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
আরও পড়ুন:







