শনিবার

২৮ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আওয়ামী লীগদের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

সাইফুল ইসলাম ঝিনাইদহ

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৪:৫৬

শেয়ার

আওয়ামী লীগদের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে পেশাজীবি কয়েকটি সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্ন, জিয়া পরিষদের সভাপতি প্রভাষক কামাল হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেনসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পায়তারা করছে। এসব অপতৎপরতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।