শনিবার

২৮ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

ফরিদপুরে পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ পৌর মার্কেটের ছাদে

শরিফুল ইসলাম, ফরিদপুর

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৪:১২

শেয়ার

ফরিদপুরে পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ পৌর মার্কেটের ছাদে
ছবি: বাংলা এডিশন

ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশের আবাসিক ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ককটেলটি ব্যারাকে আঘাত না হেনে পাশের ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে পড়ে বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ধোঁয়া দেখা যায়।

শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, থানার সীমানাপ্রাচীর ঘেঁষে অবস্থিত পুলিশ সদস্যদের আবাসিক দোতলা ব্যারাক ভবন-২ লক্ষ্য করে ককটেলটি নিক্ষেপ করা হয়। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে পড়ে বিস্ফোরিত হয়।

ঘটনার পর বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তৎপরতা দেখা যায়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।