বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২১:২৬

আপডেট: ২৬ নভেম্বর, ২০২৬ ২১:২৭

শেয়ার

রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা বাসে আগুন
ছবি সংগৃহীত

রাজধানীর পল্লবীতে রাস্তার পাশে পার্কিং করে রাখা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার মিরপুর-১১ নম্বরের বিহারি মিল্লাত ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, পল্লবী সেকশন-১১, ব্লক-বি, লাইন-৭ এলাকায় রাস্তার পাশে পার্কিং করা মধুমতী পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫ নম্বরের বাসটিতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়।

পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে গেছে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ওসি।