বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৯:২২

শেয়ার

উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার বিকালে এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুবুল হক রনি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উত্তরা পশ্চিম থানাধীন কামারপাড়া চেকপোস্ট ডিউটি করাকালীন আসামী মোঃ সাইদুল ইসলাম ওরফে কালু (৩৫), পিতা-মৃত ফরেজ আলী মোস্তফা, মাতা-মোসাঃ লতিফা বেগম, গ্রাম- মনসুরপুর (মনসুরপুর মাইজপাড়া), থানা- নলডাঙ্গা, জেলা-নাটোরকে গ্রেপ্তার করেন।

আসামী মোঃ সাইদুল ইসলাম ওরফে কালু এর সাথে থাকা ব্যাগের ভিতর হতে ১২ (বার) কেজি গাঁজা উদ্ধার করেন। বর্ণিত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

সিডিএমএস সফটওয়্যার পর্যালোচনায় দেখা যায়, বর্ণিত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে-

১। জিআরএম এর সদর থানা থানার এফআইআর নং-৮৪, তারিখ- ২৩ জুন, ২০২৬; জি আর নং-৩৩৯, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এজাহারে অভিযুক্ত - চার্জশীট নং-৩৭৮, তারিখঃ ১৬ আগস্ট, ২০২৬, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।