বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

দলিল নিবন্ধনে অতিরিক্ত টাকা নিলে ছাড় নয়: এমপি সিরাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৫:২৬

শেয়ার

দলিল নিবন্ধনে অতিরিক্ত টাকা নিলে ছাড় নয়: এমপি সিরাজ
ছবি: বাংলা এডিশন

বগুড়ার শেরপুর উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শেরপুর সাবরেজিষ্ট্রি অফিস কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, সমিতির নামে কোনো ধরনের অন্যায় আবদার মেনে নেয়া হবে না, দলিল রেজিষ্ট্রি করতে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত কোন টাকা নেয়া যাবেনা। এ ক্ষেত্রে কোনো অনিয়ম বা অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। শেরপুর উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মতিয়ার রহমান মতির সভাপতিত্বে তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে দলিল লেখক সমিতির কোনো নির্বাচন হয়নি, সমিতির কার্যক্রমকে সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করতে হবে।

দলিল লেখক আসিফ ও শহিদুর রহমান হাবিলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকরামুল হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, গোলাম মাহবুব প্যারিস, বিসিবির পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, দলিল লেখক সমিতির সভাপতি এস এম ফেরদৌস সহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দলিল লেখকরা।

সভায় দলিল লেখক সমিতির সাংগঠনিক কার্যক্রম, পেশাগত বিভিন্ন সমস্যা, দলিল নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা এবং সমিতির ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা।