বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা, ছাত্রলীগের তিনজন গ্রেপ্তার

সাগর মন্ডল,বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৫:১৪

শেয়ার

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা, ছাত্রলীগের তিনজন গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া গ্রামে মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাতিলের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন শরীফুল ইসলাম, মাহমুদুন নবী ও মেহেদী হাসান রাসেল।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বোমা হামলার ফুটেজ সংবলিত একটি মোবাইল ফোন এবং নাশকতার কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।