বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

হত্যা মামলাসহ অর্ধশতাধিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা আটক

‎আক্তার হোসেন,সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৩:০৭

শেয়ার

হত্যা মামলাসহ অর্ধশতাধিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা আটক
ছবি: বাংলা এডিশন

‎সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় হত্যা মামলাসহ প্রায় অর্ধশতাধিক মামলার আসামি ও উত্তর রনিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কালা মিয়াকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করার পর কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

‎আটককৃত কালা মিয়া কোম্পানীগঞ্জ থানার ৫নং উত্তর রনিখাইন ইউনিয়নের ভতারা নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালা মিয়া দীর্ঘ ১৫ বছর ধরে উত্তর রনিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ প্রায় অর্ধশতাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

‎ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।‎

‎এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যতা নিশ্চিত করেছেন৷