ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আটক চারজনের ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে তুহিনুর রহমান (৩৩), মো. শাহীন আলম (২৪) ও মো. সৈয়দ নাজমুলকে (৩৮) ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অন্যদিকে মো. নাসিম হাসান ওরিসনকে (২৪) চার মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
পুলিশ জানায়, বুধবার কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানকালে তাদের আটক করা হয়। পরে ডোপ টেস্টে চারজনের ফলাফল পজিটিভ আসে। এরপর তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক এ দণ্ডাদেশ দেন। সাজা প্রদানের পর চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
আরও পড়ুন:







