বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা, সীমান্তে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ২১:১৪

শেয়ার

আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা, সীমান্তে বিএনপির বিক্ষোভ
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রবেশের চেষ্টার খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় এসেছে বলে জানা গেছে। এ খবরের পর বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নানকের নেতৃত্বে আগরতলায় প্রতিনিধি দল

সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আগরতলায় পৌঁছান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সদস্যরা। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে ওই দলে পাঁচ থেকে সাতজন জ্যেষ্ঠ নেতা রয়েছেন।

নাশকতার আশঙ্কার কথা জানাল বিএনপি

প্রতিনিধি দলের আগমনের খবর ছড়িয়ে পড়লে বিকেলে আখাউড়া উপজেলা সদর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে স্থলবন্দরে যান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। তিনি খবর পেয়েছেন, ওই তিন উপজেলার যেকোনো একটি প্রবেশদ্বার দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল নাশকতা করার উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করছে।

তিনি জানান, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।



আরও পড়ুন: