বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
সাতক্ষীরায় দুই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে সোপর্দ করলো বিএনপি নেতাকর্মীর রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণ আ. লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিট সেঞ্চুরিয়ন টেস্ট: দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘আঙ্কেল’ ডাকায় মনঃক্ষুণ্ন ওসি, বাসায় ডাকলেন যুবলীগ নেত্রীকে মন্ত্রী-আমলারা নিজেদের সন্তানদের দেশেই পড়াতে চান না: হাসনাত আবদুল্লাহ আসিব-আসিব বলে কতদিন পার হবে, শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচি ও ১৮ ডিসেম্বরের শহীদি সমাবেশের উদ্যোগ ইনকিলাব মঞ্চের

চাঁদপুরে বিদ্যুতের তার কাটতে গিয়ে মৃত্যু, পিবিআইয়ের মাধ্যমে মিলল পরিচয়

মহসিন হোসাইন, চাঁদপুর

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৯:১৩

শেয়ার

চাঁদপুরে বিদ্যুতের তার কাটতে গিয়ে মৃত্যু, পিবিআইয়ের মাধ্যমে মিলল পরিচয়
ছবি: বাংলা এডিশন

চাঁদপুরের হাজীগঞ্জে মুরগির খামারের বিদ্যুতের ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের মাতৈন পাটওয়ারী বাড়ির একটি মুরগির খামার থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাওন উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতের কোনো একসময় মাতৈন পাটওয়ারী বাড়ির রাসেল নামের এক ব্যক্তির মুরগির খামারের বিদ্যুতের ক্যাবল কেটে চুরি করার চেষ্টা করেন শাওন। এ সময় কাঁচি দিয়ে বিদ্যুতের তার কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে ধারণা করছেন স্থানীয়রা।

বুধবার সকালে খামারের মালিক রাসেল খামারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় শাওনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁর পরিচয় শনাক্ত করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



আরও পড়ুন: