বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
সেঞ্চুরিয়ন টেস্ট: দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘আঙ্কেল’ ডাকায় মনঃক্ষুণ্ন ওসি, বাসায় ডাকলেন যুবলীগ নেত্রীকে মন্ত্রী-আমলারা নিজেদের সন্তানদের দেশেই পড়াতে চান না: হাসনাত আবদুল্লাহ আসিব-আসিব বলে কতদিন পার হবে, শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচি ও ১৮ ডিসেম্বরের শহীদি সমাবেশের উদ্যোগ ইনকিলাব মঞ্চের স্মৃতিতে আলী আহসান মুজাহিদ; হাসিনার রোষাণলে প্রস্থান এক ‘বিপ্লবী’র ডেঙ্গুতে প্রাণ গেলো আরও দুইজনের; হাসপাতালে ভর্তি এক হাজার ১৫২ অন্যের পরিচয়ে ৩৮ বছর চাকরি, বিজিবির সাবেক সদস্যের ১৩ বছরের কারাদণ্ড

‘আঙ্কেল’ ডাকায় মনঃক্ষুণ্ন ওসি, বাসায় ডাকলেন যুবলীগ নেত্রীকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৮:৩০

আপডেট: ২৫ নভেম্বর, ২০২৬ ১৮:৩৪

শেয়ার

‘আঙ্কেল’ ডাকায় মনঃক্ষুণ্ন ওসি, বাসায় ডাকলেন যুবলীগ নেত্রীকে
ছবি সংগৃহীত

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে সনিকে নিজের বাসায় আসতে বলেন ওসি। কথোপকথনের একপর্যায়ে সনি তাঁকে আঙ্কেল সম্বোধন করলে মনঃক্ষুণ্ন হওয়ার কথাও শোনা যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিওতে যা শোনা যায়

ছড়িয়ে পড়া অডিওতে ওসি ফয়জুল আজিম নোমানকে বলতে শোনা যায়, যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।

এ সময় কোনো সমস্যা হবে কি না, তা জানতে চান যুবলীগ নেত্রী সনি। জবাবে ওসি বলেন, ওসি থাকলে সব ঠিক, কোনো সমস্যা হবে না।

কথোপকথনের একপর্যায়ে সনি তাঁকে আঙ্কেল বলে সম্বোধন করলে ওসির মনঃক্ষুণ্ন হওয়ার বিষয়টি কথাবার্তায় উঠে আসে।

এ ছাড়া অডিওতে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়ে দুজনের কথোপকথন শোনা যায়।

গ্রেপ্তার ও জামিনের পর ছড়ায় অডিও

জানা গেছে, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়।

জামিনে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ওসি ও তাঁর কথোপকথনের অডিওটি ছড়িয়ে পড়ে।

ওসির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, অস্বীকার

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন তাসকিরা তানিন সনি। তাঁর অভিযোগ, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁর সঙ্গে শ্লীলতাহানি করেছেন এবং তাঁকে আলিঙ্গনের অনুরোধ করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান। কল রেকর্ডে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি জানান, আসামিকে গ্রেপ্তার করতে ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।