বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

ফ্যাসিষ্ট আ. লীগের নৈরাজ্য ঠেকাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি মিলটনের

মো. মহিউদ্দিন, শাজাহানপুর (বগুড়া)

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৭:৫৬

শেয়ার

ফ্যাসিষ্ট আ. লীগের নৈরাজ্য ঠেকাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি মিলটনের
ছবি: বাংলা এডিশন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মাঝিড়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা মোরশেদ মিলটন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সরকার মুকুল। বিশেষ বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম শুভ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মো. হারেজ উদ্দিন হারেজ, মো. আবু শাহিন সানি।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মো. বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা।

সম্মেলনে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী।

এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি হাসান আলী আকন্দ ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মমিন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল আজাদ, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. মুশারফ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোর্শেদ মিলটন বলেন, এ কর্মী সম্মেলনের মূল লক্ষ্য হলো সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও ঐক্য সুদৃঢ় করা। ১৬ই ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।