বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত তিন

জসিম উদ্দিন জোসি, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৭:২০

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত তিন
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মো. টমাস আলী (টামস আলী) নামে কৃষক লীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা মাঠে এ ঘটনা ঘটে।

নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা এলাকার মোস্তফা আলীর ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পারচৌকা মাঠে কয়েকজন মিলে ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে টমাস আলীসহ চারজন গুরুতর আহত হন। পরে টমাস আলীর মৃত্যু হয় বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের সদস্যরা ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং আহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।