শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
বুধবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলাধীন ঝোলগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি জানায়, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কঠোর অবস্থানে রয়েছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
মাদক, চোরাচালানি পণ্য ও সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







