মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

মেহেরপুরের গাংনী সীমান্তে চায়না পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি সেলিম

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৬:০২

শেয়ার

মেহেরপুরের গাংনী সীমান্তে চায়না পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার
ছবি: বাংলা এডিশন

মেহেরপুরের গাংনীতে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

সোমবার বিকালে উপজেলার তেঁতুলবাড়ী বিওপির সীমান্তের তেঁতুলবাড়ীয়া হাঁটপাড়া এলাকার একটি জঙ্গলের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেঁতুলবাড়ী বিওপির টহল দলের ৬ জন সদস্য তেঁতুলবাড়ি হাঁটপাড়া এলাকায় অভিযান চালায়।এসময় সীমান্তের মেইন পিলার ১৪০ এর ৫ এস সংলগ্ন শূন্য রেখার একটি জঙ্গলের ভেতর থেকে (যাহার জিআর নাম্বার ৬৮৭৪৫৪ মানচিত্র ৭৯ এ/৯) পরিত্যাক্ত অবস্থায় ১টিপিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।

তেঁতুলবাড়ীয়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো: সাইদুর রহমান বলেন,উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তের হাট পাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালগুলো আইনি প্রক্রিয়া শেষে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।