মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

বাংলা এডিশনের সংবাদ প্রকাশের পর বনদস্যুদের আস্তানায় এসআরবির অভিযান

‎রায়হান সিদ্দিকী,সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৩:০৮

শেয়ার

বাংলা এডিশনের সংবাদ প্রকাশের পর বনদস্যুদের আস্তানায় এসআরবির অভিযান
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশের অপার সৌন্দর্যের প্রতীক সুন্দরবন। এই বনের ওপর নির্ভরশীল কয়েক লাখ জেলে মৌয়াল। সুন্দরবনের দস্যুতা ঘিরে রয়েছে নানান ভয়ংকর গল্প। গত ১৩ নভেম্বর বনদস্যুদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে বাংলা এডিশন টিম। প্রতিবেদনে উঠে এসেছে বনদস্যুদের নির্মম নির্যাতন, মুক্তিপণের টাকা বিকাশে লেনদেন সিন্ডিকেট ও লোকালয়ে থেকে অস্ত্র সরবরাহ নেটওয়ার্ক। সেই প্রতিবেদন প্রকাশের পর এসআরবি ৬ একটি টিম গাবুরায় বনদস্যু অস্ত্র সরবরাহকারী রুহুল আমিনের আস্তানায় অভিযান দেয়। কিন্তু এসআরবি অভিযানের সংবাদ পেয়ে রুহুল আমিন আস্তানা থেকে পালিয়ে যায়। অপরদিকে ডাকাতদের আরেক সহযোগী আবু সালেহ কোম্পানি সংবাদ প্রকাশের পর পলাতক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে।

‎উল্লেখ্য, সুন্দরবনে জেলেদের জিম্মি করে লাখ লাখ টাকা দাবি করে চাওয়া হয় মুক্তিপণ। আর মুক্তিপণ না পেলে চালানো হয় অমানবিক নির্যাতন। নির্যাতনের ধরনগুলো হল উল্টো ঝুলিয়ে মারা, কানে বর্শি বেঁধে টান দেয়া, চোখে শ্বাসমূল দিয়ে আঘাত করা সহ চলে বিভিন্ন কায়দায় নির্যাতন।

‎কখনো কখনো মেরে ফেলে জেলেদের লাশ পুঁতে ফেলা হয় গহীন বনে যার হদিস মেলে না। এভাবে সুন্দরবনকে পরিণত করে ভয়ের সাম্রাজ্যে। যেখানে সুন্দরবনের শ্বাসমূলমিশ্রিত পানি যেন জেলেদের কান্না আর বাতাস হাহাকার। ‎সুন্দরবনে ডাকাত বাহিনী নাম এসেছে আলীম বাহিনী, আমির আলী বাহিনী ,আলম সানা বাহিনী,ভাই ভাই বাহিনী,কাজল বাহিনী মঞ্জু বাহিনী সহ আরও বাহিনী রয়েছে। এদের সাথে মাছ ধরা কোম্পানিগুলোর যোগসাজশ রয়েছে। যারা ডাকাতদের সাথে ‎চুক্তি করে নৌকা সুন্দরবনে পাঠায়। মাছ ধরে অর্ধেক টাকা দিতে হয় কোম্পানিকে। এর মধ্যে রয়েছে আবু সালেহ কোম্পানি, অয়ন কোম্পানি নাম বলেছে জেলেরা। তাছাড়া বনদস্যুদের হয়ে লোকালয়ে সহযোগিতা করে রুহুল আমিন সোবহান,হান্নান। যারা ডাকাতদের মুক্তিপণের টাকা বিকাশে লেনদেন করে একটা অংশ ভাগ পায়। বনে ডাকাতদের খাবার পানি অস্ত্র সরবরাহ করে লোকালয়ে রুহুল আমিন ‎গং রা। এদের ভয়ে মুখ খুলতে চায়না জেলে মৌয়ালরা।‎

শ্যামনগর গাবুরার বাসিন্দা হুদা মালী বলেন, সুন্দরবনে বনদস্যুদের উৎপাত বেড়েছে। প্রতিনিয়ত জেলে ধরে লাখ ‎লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। জেলেরা বনদস্যুদের হাত থেকে বাঁচতে মানববন্ধন করে। তারপর বাংলা এডিশন টিম বনদস্যুদের নেটওয়ার্ক, অস্ত্র সরবরাহ, লোকলয়ে কারা জড়িত সকল কিছু অনুসন্ধানে তুলে ধরে। ‎সংবাদ প্রকাশের পর এসআরবি বনদস্যু অন্যতম সহযোগী রুহুল আমিনের আস্তানায় অভিযান দিলে রুহুল আমিন পালিয়ে যায়। আমরা চাই সুন্দরবনে বনদস্যু মুক্ত হোক জেলেরা নির্বিঘ্নে মাছ ধরতে পারে।‎

শ্যামনগর চকবারার বাসিন্দা বিএনপি নেতা ‎হযরত আলী বলেন, ‎বনদস্যু নির্মূল করা হোক। সাধারণ জেলেরা বনদস্যুদের ভয়ে সুন্দরবনে যেতে পারে না। বাংলা এডিশন টিমকে ধন্যবাদ জানাই তাদের সংবাদের পর বনদস্যুদের লোকালয়ে সহযোগীদের ‎এসআরবি অভিযান দিয়েছে। বনদস্যুদের দুই সহযোগী রুহুল আমিন ও আবু সালেহ পালিয়ে গেছে এলাকা থেকে।

‎শ্যামনগর উপকূলে হাজার হাজার মানুষের দাবি বনদস্যুমুক্ত সুন্দরবন চায়। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপে বনদস্যু মুক্ত হোক। জেলে মৌয়ালরা বনে মাছ মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতে পারে। আমরা সরকারের কাছে অনুরোধ করি বনদস্যুদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হোক।

এসআরবি খুলনা ৬ ‎সাতক্ষীরা শাখা গণমাধ্যমকে বলেন, শ্যামনগরের গাবুরায় আমরা অভিযান পরিচালনা করি কিন্তু আমাদের অভিযানের খবর টের পেয়ে ডাকাত সহযোগীরা পালিয়ে যায়। আমরা অভিযান অব্যাহত রেখেছি।