বর্তমান সরকারকে উৎখাতে ষড়যন্ত্রে লিপ্ত সাতক্ষীরা প্রেরণা এনজিওর পরিচালক শম্পা গোস্বামীর নামে হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা। রাষ্ট্রদ্রোহ মামলা থাকা সত্ত্বেও প্রশাসনের চোখে ধুলা দিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।
ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে সাথে নিয়মিত অনলাইনে করছেন মিটিং। কিভাবে সরকারকে বিপাকে ফেলা যায় দিচ্ছেন নানা ছক। সরকার উৎখাতে তৈরি করেছে নীল নকশা। দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রেরণা এনজিও মাধ্যমে দিচ্ছে অর্থ জোগান। এই অর্থে সরকার বিরোধী নাশকতায় লিপ্ত হচ্ছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা৷ অনুসন্ধানে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের ডিটেকটিভ স্পেশাল ব্রাঞ্চ ডিএসবির তদন্তে। যার ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর থানার পরিদর্শক বাদী হয়ে করেছেন রাষ্ট্রদ্রোহ মামলা।
মামলা হওয়ার পরও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে শম্পা গোস্বামী। শম্পা রাষ্ট্রদ্রোহ মামলা তোয়াক্কা না করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রেরণা এনজিওর।
অনুসন্ধানে আরও জানা যায়, শম্পা গোস্বামী রাষ্ট্রদ্রোহ মামলাকে ভিন্নখাতে ঘুরাতে তৈরি করছে নীল নকশা। সাতক্ষীরা স্থানীয় একজন সাংবাদিক মোটা অঙ্কের বিনিময়ে ভুল তথ্য উপস্থাপন করে সংবাদ পরিবেশন করেছে। তাছাড়া দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনকে ভুল বুঝিয়ে নিয়েছেন শম্পার পক্ষে বিবৃতি। একদিকে দেশকে অস্থিতিশীল করতে নিয়মিত গোপন মিটিং করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে। অপরদিকে রাষ্ট্রদ্রোহ মামলা ভিন্নখাতে মোড় নিতে সরকার দলীয় নেতাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছে শম্পা । প্রকাশ্যে না আসলেও কেউ কেউ গোপনে তার সাথে যোগাযোগ রেখেছে।
শম্পা গোস্বামী ভারতে বশিরহাট মহকুমায় জমি ক্রয় করে পেয়েছে নাগরিকত্ব। তার বশিরহাটে বাসায় অবস্থান করছে আওয়ামী লীগের একাংশ নেতারা । ভারতীয় নাগরিক হওয়ার সুবাদে ২৪ এর ৫ আগস্টের পরে তার আশ্রয়ে ভারতে আওয়ামী লীগের একাংশ নেতারা অবস্থান করছে কলকাতায় । ভারতে পালিয়ে থাকা নেতাকর্মীদের থাকা খাওয়ার সুযোগও করে দিয়েছে শম্পা গোস্বামী।
তার এনজিও মাধ্যমে ছড়ানো হচ্ছে সরকার বিরোধী বিদ্বেষ মূলক বিভিন্ন তথ্য। মানুষকে উসকানি দিয়ে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে তার নিয়ন্ত্রণাধীন এনজিওর কর্মীরা।
কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি বলেন, শম্পা গোস্বামী ভারতীয় নাগরিক। তৎকালীন আওয়ামী লীগের সময়ে শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের ক্ষমতার দাপটে নিরীহ মানুষের নামে দিয়েছে মিথ্যা মামলা। আওয়ামী লীগের দাপটে সরকারি জমি দখল করে গড়ে তুলেছিল প্রেরণা এনজিওর কার্যালয়। বর্তমানে সে আওয়ামী লীগের পুনরুজ্জীবিত করতে দিচ্ছে আর্থিক সহায়তা। পুলিশ বাদী হয়ে তার নামে করেছে রাষ্ট্রদ্রোহী মামলা। কিন্তু সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা তার গ্রেপ্তারের দাবি করি।
কালিগঞ্জ নাজিমগঞ্জের ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন বলেন, শম্পা গোস্বামী আওয়ামী লীগের সময়ে আমিসহ ৮ জনের নামে মিথ্যা ধর্ষণ মামলা দিয়েছে। আমিসহ ৮ জন মিথ্যা মামলায় বহুদিন জেল খেটেছি। সে আওয়ামী লীগের সময়ে বিভিন্ন নেতাদের দাপট বহু বিএনপি জামায়াতে নিরীহ কর্মীদের মিথ্যা মামলা দিয়েছে। সে প্রতিনিয়ত আওয়ামী লীগের ক্ষমতাসীন নেতাদের সাথে মদের আড্ডায় শামিল হত রাতের জলসায়। বহু পুরুষের সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত ছিল। বর্তমানে তার নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। কিন্তু দেখছি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অদৃশ্য শক্তির বলে। তার ক্ষমতার উৎস কোথায়। আমরা চাই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
সাতক্ষীরা নাগরিক নেতা আবুল হোসেন বলেন, দেশে দলমত থাকতে পারে কিন্তু যারা দেশ নিয়ে শত্রুতা করবে তাদের বিপক্ষে আমাদের অবস্থান। যারা দেশের ভিতরে অন্য দেশের গুপ্তচর হয়ে তথ্য পাচার করে তার দেশের শত্রু। সম্প্রতি দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে এনজিও পরিচালক শম্পা গোস্বামীর নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। তার এই মামলা তদন্ত করে সত্যতা পেলে আইনের আওতায় এনে বিচার দাবি করছি।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ আশরাফুল বলেন, তিনি হাইকোর্টের জামিনে আছেন। তার বিরুদ্ধে তদন্ত চলছে আমরা তার বিষয়ে নজরদারি রেখেছি। সে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত প্রমাণিত হলে তাকে আটক করা হবে।
আরও পড়ুন:







