চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পুশইন, নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি উদ্যোগে দর্শনা আইসিপির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই জনসচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেপটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার শাহরিয়ার মেহেদী,চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়নের সহকারি পরিচালক রাজ মাহমুদ, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দর্শনা পৌর বিএনপি'র সমন্বয়ক মো. হাবিবুর রহমান বুলেট, পৌর বিএনপি'র সমন্বয়ক ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মশিউর রহমান,পৌর বিএনপি'র সমন্বয়ক সাবেক কাউন্সিলর সাংবাদিক মোঃ শরিফ উদ্দিন, পৌর বিএনপি'র সমন্বয়ক মো. নাহারুল ইসলাম মাস্টার, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, পারকৃষ্টপুর-মদনা ইউনিয়নের ইউপি সদস্য চঞ্চল মেম্বার, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ আহমেদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সুধী সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।
আরও পড়ুন:







