কোনো বিতর্কিত বা পলাতক আসামি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বিজিবি ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন।
তিনি বলেন, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ কিংবা দেশ থেকে বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সীমান্তে নজরদারি ও অভিযান অব্যাহত
সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর বিজিবি মাল্টিপারপাস শেডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন।
তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা ঠেকাতে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে বিজিবি ময়মনসিংহ সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মেহেদী হাসান আশিকসহ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







