সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার

‎জান্নাতুল বাকী,শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১০:৩৬

আপডেট: ২৩ নভেম্বর, ২০২৬ ১০:৩৮

শেয়ার

নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

পুলিশ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে এক যুবক রয়েল এনফিল্ড মোটরসাইকেলে দুই ব্যাগ ভারতীয় মদের বোতল নিয়ে আসছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ তাঁকে ধাওয়া করে। একপর্যায়ে মোটরসাইকেলটি নালিতাবাড়ী উপজেলার সীমানা পেরিয়ে নকলা বাইপাস এলাকায় পৌঁছালে নালিতাবাড়ী থানা পুলিশ বিষয়টি নকলা থানা পুলিশকে জানায়।
‎পরে নকলা থানা পুলিশ গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেল আরোহী শাহিন আলমকে আটক করে তাঁর কাছে থাকা দুই ব্যাগ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৪ বোতল মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
‎নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।