রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত ভদ্রঘাঁট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে সামাদ মির্জা

সবুজ এইচ সরকার, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২২:১৮

শেয়ার

সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত ভদ্রঘাঁট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে সামাদ মির্জা
ছবি: বাংলা এডিশন

‘সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে’ আসন্ন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১ নম্বর ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ আঃ সামাদ মির্জা (সামাদুল)। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় নিয়ে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সম্প্রতি প্রকাশিত নির্বাচনী পোস্টারে নিজের প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন সামাদুল। সেখানে তিনি সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যাশার কথা জানান।

রাজনৈতিক অঙ্গনে সামাদুলের পরিচিতি রয়েছে। তিনি ১ নম্বর ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা হিসেবে পোস্টারে উল্লেখ করেছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে সামাদুল বলেন, জনগণের দোয়া ও সহযোগিতা নিয়ে তিনি একটি সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

উল্লেখ্য, আসন্ন ১ নম্বর ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এই প্রার্থিতার ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।