রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

নাশকতার পরিকল্পনায় জড়িত যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৬:১৮

শেয়ার

নাশকতার পরিকল্পনায় জড়িত যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।