রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি হাটের উদ্বোধন

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা:

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৮:০৫

শেয়ার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি হাটের উদ্বোধন
ছবি সংগৃহীত

প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি হাটের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় দামুড়হুদা অডিটোরিয়াম হলে আনুষ্ঠানিকভাবে এ হাটের উদ্বোধন করা হয়।

কৃষিপণ্য কেনাবেচায় তৈরি হবে নতুন প্ল্যাটফর্ম

দামুড়হুদা বাজার বণিক সমিতি ও দামুড়হুদা ভুষিমাল ব্যবসায়ীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম।

দামুড়হুদা বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দামুড়হুদা উপজেলা শাখার সেক্রেটারি আবেদ-উদদৌলা-টিটন, জালাল উদ্দিন, আমজাদ হোসেন এবং চুয়াডাঙ্গার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম।

এ সময় কৃষি হাট পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান স্বপন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, বণিক সমিতির নেতারা, স্থানীয় কৃষক ও বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ কৃষি হাটে ধান, ভুট্টা, ডাল, পাটসহ বিভিন্ন কৃষিপণ্য কেনাবেচার জন্য নির্দিষ্ট ও সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরি হবে। এর ফলে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। ক্রেতা-বিক্রেতাদের সরাসরি যোগাযোগের সুযোগ বাড়লে স্থানীয় অর্থনীতিতেও গতি আসবে।

স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের মতে, দামুড়হুদা কৃষি হাট চালুর ফলে এলাকার কৃষিপণ্যের বাজারব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে।