রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারে ছানিমুক্ত হবে সিরাজগঞ্জ: প্রতিমন্ত্রী মুহিত

সবুজ এইচ সরকার সিরাজগঞ্জ

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৭:৫২

শেয়ার

বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারে ছানিমুক্ত হবে সিরাজগঞ্জ: প্রতিমন্ত্রী মুহিত
ছবি সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ড. এম এ মুহিত বলেছেন, আগামী দুই বছরের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে সিরাজগঞ্জ জেলাকে ছানিমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ছানিজনিত অন্ধত্ব দূর করে আক্রান্ত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়াই এ কর্মসূচির লক্ষ্য।

শনিবার (২১ নভেম্বর) সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে ছানিমুক্ত সিরাজগঞ্জ গঠনের উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকার ভারপ্রাপ্ত পরিচালক এবং জেলা সিভিল সার্জন।

এ ছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ছানিতে আক্রান্ত রোগী উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে জেলার ছানিতে আক্রান্ত রোগীদের সেবার আওতায় আনা হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ছানিজনিত কারণে দৃষ্টিশক্তি হারানো মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরি হবে।

পাশে থাকার প্রত্যয় জেলা পুলিশের

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকেও এ উদ্যোগ বাস্তবায়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আয়োজকদের এ উদ্যোগকে ছানিতে আক্রান্ত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ পাওয়ার কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত হলে জেলার বহু মানুষ এ সেবার আওতায় আসবেন।