বগুড়ার নন্দীগ্রামে মশাল মিছিল বের করে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে ককটেল ও মশাল ফেলে পালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী রনবাঘা বাইপাস এলাকায় গ্রামের সড়কে মশাল মিছিল বের করেন। মিছিলটি বগুড়া-নাটোর মহাসড়কের দিকে এগোতে থাকলে খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা তাঁদের ধাওয়া করেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মশাল ফেলে গ্রামের ভেতরে পালিয়ে যান।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে জ্বলন্ত অবস্থায় আটটি মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের ভেতরে পালিয়ে যান। তাঁরা নাশকতার উদ্দেশ্যে মিছিল বের করেছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:







