শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্ব দিকে ফেকামারী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। পরে রাতে তাঁদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।
আটক ব্যক্তিরা পশ্চিমবঙ্গের বাসিন্দা
বিজিবি রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পানিহাতা ফেকামারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ছয় ভারতীয় নাগরিককে আটক করা হয়। তাঁদের মধ্যে তিনজন শিশু।
আটক ব্যক্তিরা হলেন আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), তাঁদের সন্তান আকিব, নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)।
তাঁদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।
২০২৪ সালে বাংলাদেশে প্রবেশের দাবি
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
আরও পড়ুন:







