শনিবার

২১ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

কুমিল্লা দক্ষিণ জামায়াতের তিন পদে নতুন নেতৃত্ব মনোনীত

রোবেল আহমেদ,কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২০:০১

শেয়ার

কুমিল্লা দক্ষিণ জামায়াতের তিন পদে নতুন নেতৃত্ব মনোনীত
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য তিনটি গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব মনোনীত করা হয়েছে। এতে নায়েবে আমীর পদে ড. শফিকুল আলম হেলাল, সেক্রেটারি পদে ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী এবং সহকারী সেক্রেটারি পদে মুহাম্মদ মাহফুজুর রহমান মনোনীত হয়েছেন।

শুক্রবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত মজলিশে শুরা অধিবেশনে তাদের মনোনীত করা হয়।

অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। বক্তব্যে তিনি ব্যক্তিগত মান সংরক্ষণ, আনুগত্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের জান্নাতের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার যোগ্যতা অর্জনে প্রস্তুত হওয়ার কথা বলেন।

মাওলানা এটিএম মাসুম আরও বলেন, সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। ডিসেম্বর মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি পালনে সবাইকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। জুলাই আন্দোলনের প্রত্যাশা পূরণেও আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

অধিবেশনে ২০২৭-২৮ কার্যকালের জন্য জেলা সংগঠনের নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।